সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে এড. আবুল কালামকে দুলাল হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ 🪪

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালাম বিপুল ভোটে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় দুলাল হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্রকামী জনতার বিজয়’ হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সঠিক অভিভাবককে বেছে নিয়েছেন। অ্যাডভোকেট আবুল কালাম কেবল একজন নেতা নন, তিনি এই জনপদের মাটি ও মানুষের পরীক্ষিত বন্ধু। ধানের শীষের এই বিজয় প্রমাণ করে, জনগণ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং উন্নয়ন ও শান্তির পক্ষে রায় দিয়েছে। এই বিজয় আমাদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের ফসল।”

তিনি আরও বলেন, তিনি “প্রতীক পাওয়ার পর থেকে সততার সহিত তার জন্য কাজ করে গেছি। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে উন্নয়নের জোয়ার বইবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাবেন।”

বিবৃতিতে তিনি অ্যাডভোকেট আবুল কালামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102