সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন: দুলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪২ 🪪

জনসমর্থন না থাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করেন।

দুলাল হোসেন বলেন, “নির্বাচনে জনসমর্থন না থাকায় একজন স্বতন্ত্র প্রার্থী দান-খয়রাতের নামে হঠাৎ বিপুল পরিমাণ টাকা খরচ করছেন। যার দানের কথা আগে কখনো শুনিনি, তিনি এখন টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।”

তিনি প্রশাসনের প্রতি কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102