সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

বন্দরে বধিরদের মাঝে ডিসি প্রদত্ত কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ 🪪
২ জানুয়ারি রোববার বিকেল ৫টায় ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় বধির কল্যাণ সংস্থা বন্দর থানা শাখার উদ্যোগে দুঃস্থ বধিরদের মাঝে জেলা প্রশাসক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়।
সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ দীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক,দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন,মোহাম্মদ বাহাউদ্দিন পাভেল।
এ সময় বধিরদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল আমিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ মিয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুরুজ পাঠাগার সম্পাদক, মোহাম্মদ ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য,মোহাম্মদ রাজিব,মোছাঃ লিজা আক্তার,মোহাম্মদ নাহিম মিয়া প্রমুখ। কম্বল দিয়ে সহযোগিতার করার জন্য বধির নেতৃবৃন্দ মাননীয় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন,বধিররা এই সমাজেরই একটি অংশ। এরা সমাজে অবহেলিত একটি শ্রেণী। জেলা প্রশাসকের পাশাপাশি সমাজের বিত্তবানদের তাদের পাশে দাড়ানো উচিত। যারা মুখ খুলে চাইতে পারেনা তাদেরকে স্বেচ্ছায় দেয়া উচিত।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102