বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ

নিজেকে ভাল মানুষ হয়ে বাবা-মায়ের মুখ উজ্জল করতে হবে: এ্যাড. শাহানাজ জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ 🪪
ভিকিটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান তথা বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডভোকেট শাহানাজ জামান বলেছেন, মাদককে গুডবাই জানানোর প্রধান হাতিয়ার হচ্ছে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চ। যেখানে খেলাধূলা আর সাংস্কৃতিক চর্চা হয় সেখানে মাদক গ্রাস করতে পারেনা। পড়া লেখার পাশাপাশি সন্তানদেরকে বেশি বেশি খেলাধূলায় মনোনিবেশের সুযোগ করে দিবেন তাহলে তারা ভাল থাকবে।
৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের ২০নং ওয়ার্ডের বেপারী পাড়া এফসি ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহানাজ জামান আরো বলেন, বাবা-মায়ের প্রতি সন্তানদেরও দায়িত্ব রয়েছে। বাবা-মায়ের কষ্টের প্রতিদান দেয়া কর্তব্যেরই একটি অংশ। নিজেকে ভাল মানুষ হয়ে বাবা-মায়ের মুখ উজ্জল করতে হবে। কথা সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে ও দেশ খ্যাতিমান কমেডিয়ান ইমরান হোসাইন আকাশের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপদেষ্টা মতিউর রহমান মুক্তি, মঞ্জুর আহমেদ মুন্না,সদস্য মোজাম্মেল হক,রায়হান ভূইয়া,স্থানীয় সমাজ সেবক ইসহাক আজাদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মাসুম, মোঃ আরিফ ও মোঃ জুয়েল।
টুর্নামেন্টে মায়ের দোয়া একাদশ প্রতিপক্ষ এফসি একাদশ ট্রাইব্রেকার ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102