বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

না’গঞ্জ-৫: আবুল কালামের পক্ষে ১১নং ওয়ার্ডে শ্যামলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ 🪪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম শ্যামল।
​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
​সকালে কিল্লারপুল এলাকার কিল্লা শাহী জামে মসজিদ মাঠ থেকে এই নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ শুরু হয়। বদরুল আলম শ্যামলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। তারা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে অ্যাডভোকেট আবুল কালামকে জয়যুক্ত করার আহ্বান জানান।
​প্রচারণা চলাকালীন এক সংক্ষিপ্ত বক্তব্যে বদরুল আলম শ্যামল বলেন:​”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা মাঠে নেমেছি। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে, তাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাবো এবং ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবো।”
​কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেন। ভোটারদের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান আয়োজকরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102