শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

বিএনপি-জামায়াত দেশে সহিংসতা করলে তাদের আইনের আওতায় আনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৭ 🪪

স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন বিএনপি-জামায়াত দেশে সহিংসতা করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স এ আয়োজিত কমিউনিটি পুলিশিংফোরামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-২০১৪ সালেও আগুন দিয়ে বাস পুঁড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। তারা জীবজন্তু পর্যন্ত বাদ দেয়নি। এটা হচ্ছে বিএনপি জামায়াতের বৈশিষ্ট্য। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ হাসপাতাল তৈরি করে আগুনে হতাহতদের সুচিকৎসার ব্যবস্থা করেছেন। বিএনপি-জামায়াতের এসব সহিংসতামূলক কর্মকান্ড প্রতিরোধে আইনশৃংখলা বাহিনী প্রস্তুত আছে। যারা অপকর্ম করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক এমন একটি জিনিস। এটি আমাদের দেশে তৈরি হয় না। এটি পার্শ্ববর্তী দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্টগার্ড আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করছি। আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা যদি মাদকের কুফল সম্পর্কে সবাইকে না জানান তাহলে আমরা এটি থেকে মুক্ত হবো কী করে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102