রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা 

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯২ 🪪

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ মশিউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমান।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চানমারি এলাকার শাহজালাল ক্লিনিকে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় তাদের ভূমিকা অনস্বীকার্য। তারা পল্লী চিকিৎসকদেরকে মানবিক ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

‎এসময় অতিথিরা পল্লী চিকিৎসকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনটির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক মুহাঃ মুক্তির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
‎বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খানপুর ৩০০ শষ্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, ঔষধ তত্ত্বাবধায়ক নারায়ণগঞ্জ জেলা মো. সাইফুল মাহমুদ, সরকারী অধ্যাপক, ৩০০ শষ্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা, ডা. আমিরুল মূলক, অর্থোপেডিক সার্জন, ৩০ শষ্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা, ডা. সালেহ হক, এনেস্থেশিয়া সার্জন ৩০০ শষ্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা, ডা. বয়েজ উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, ডা. মো. মাঈনউদ্দিন রিগার, এম. ডি. মেডিকেল হাসপাতাল ডা. মো. খালেদ হায়দার।

‎আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, চেয়ারম্যান ফতুল্লা জেনারেল হাসপাতাল, মো. রাফিউল হাকিম  মহিউদ্দিন, চেয়ারম্যান সিটি লাইফ হাসপাতাল, মো. কবির হোসেন, এম. ডি. মুন ডায়াগনস্টিক সেন্টার, মে. রাকিব হোসেন, চেয়ারম্যান মা শক্ষু হাসপাতাল, আলমগীর হোসেন,চেয়ারম্যান মেডিহোপ হাসপিটাল জাহাঙ্গীর আলম,চেয়ারম্যান সেলিনা মেডিকেল  হাসপাতাল, মো. আলীনূর শরীফ শামীম, জি. এম. মেডিনোভা সার্জিসেস, মো. হেমায়েত হোসেন হিমেল, চেয়ারম্যান মেরিস্টা হাসপিটাল, মোসাঃ মরিয়ম  আক্তার, এম. ডি. আল-মক্কা হাসপাতাল মোসাঃ রাবেয়া আক্তার মিতু প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102