বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২ রাজনৈতিক মতপ্রকাশের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ নারায়ণগঞ্জ আদালতে ‘ছাত্রলীগ নেতাকে’ আটকের চেষ্টা, ছাত্রদল ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি গভীর রাতে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী

চাষাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘বন্ধু মহলের’ দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১১ 🪪

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বাদ জোহর নগরীর চাষাড়া আল-জয়নাল ফেব্রিক্স মার্কেটে ‘বন্ধু মহলের’ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়া, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মিলাদ ও দোয়া শেষে উপস্থিত গরিব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার (তবারক) বিতরণ করা হয়।

বন্ধু মহলের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. শহিদ, মো. সোহেল, মো. পলাশ, মো. আল আমিন, মো. বাদশা, মো. সাজু হোসেন, মো. দিদার হোসেন, জীবন এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আরিফ হোসেন ও মো. সবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102