বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কদমরসুল সেতু ঘিরে উচ্ছেদ সীমানা ও নির্মাণকাজ পরিদর্শনে এমপি-নাসিক প্রশাসক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সমন্বিত নীতিমালা ও ১০ দফা দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশগ্রহণ উপলক্ষে মুসলিমনগর উচ্চ বিদ্যালয় দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বন্দরে বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও 

নারায়ণগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ 🪪
আজ ১ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সাধারণ ও শ্রমজীবী মানুষদের মাঝে ১ম ধাপে কম্বল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলাসহ শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় শীতার্ত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন। নতুন বছরের প্রথম দিনে উৎসব হিসেবে সেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট লাঘবের ক্ষুদ্র প্রচেষ্টা চালায় ছাত্র ফেডারেশন।
কম্বল বিতরণকালে জেলার সভাপতি সাঈদূর রহমান বলেন, “তীব্র শীতে অসহায় মানুষ যখন মানবেতর জীবনযাপন করছে, তখন ছাত্র হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। আমরা সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সকলের প্রতি নিজেদের সামর্থ্য ভাগাভাগি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
ছাত্র ফেডারেশন আগামীতেও জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102