বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

না’গঞ্জে শীতার্তদের পাশে সাবেক প্যানেল মেয়র বিভা হাসান: রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ 🪪

নারায়ণগঞ্জে তীব্র শীত উপেক্ষা করে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) আফসানা আফরোজ বিভা হাসান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থানে পথচারী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

গভীর রাতে শীতের প্রকোপ যখন বাড়ছিল, তখন বিভা হাসান নিজেই নগরীর বিভিন্ন পয়েন্টে গিয়ে ফুটপাত ও খোলা আকাশের নিচে বসবাসরত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। হঠাৎ এই উষ্ণ উপহার পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

এ সময় আফসানা আফরোজ বিভা হাসান বলেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাটাই আমার জীবনের মূল লক্ষ্য। তীব্র শীতে যারা ফুটপাতে বা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন, তাদের কষ্ট লাঘব করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমার এই ক্ষুদ্র উপহার যদি তাদের সামান্য উষ্ণতা দিতে পারে, তবেই আমি সার্থক। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাব, তারাও যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।”

কম্বল বিতরণের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভা হাসানের অনুসারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102