বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব

জামায়াত ক্ষমতায় গেলে সরকারি টাকায় পকেট ভরবেনা- মাওলানা মঈনুদ্দিন আহমাদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পূর্ব থানার নাসিক ১২ নং ওয়ার্ডের জিয়া হল, চাষাঢ়া, পুকুরপাড়, ডন চেম্বার এবং মিশন পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
​এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি ভোট প্রার্থনা করেন এবং তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
​গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আপনারা আমাদের ভোট দিয়ে জয়ী করলে সরকারি কাজের টাকা আমাদের পকেটে যাবে না।”
​তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনগণের প্রতি ইসলামী দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আপনারা ইসলামী দলকে ভোট দিবেন। এতে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
​গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন:না,রায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবিবুর রহমান মল্লিক।মহানগরী সহকারি সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,ফরিদ উদ্দিন আহমাদ,জাহাঙ্গীর কবির পোকন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​তিনি আরও বলেন যে, একটি কল্যাণমূলক সমাজ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102