বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

না’গঞ্জে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের ‘সেরা কন্ঠ সন্ধানে’ সিজন-১ এর গ্র্যান্ড ফিনাল বিজয়ীদের পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৬৯ 🪪
ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত ‘সেরা কন্ঠ সন্ধানে’ সিজন-১ এর গ্র্যান্ড ফিনাল শনিবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চুনকা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল ও মননশীল প্রতিভা অনুসন্ধানের লক্ষ্য নিয়ে এবারের প্রতিযোগিতাটির থিম ছিল— ‘সৃজনের মাঝে মননের খোঁজে’।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর, নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী ও ঐতিহ্যের প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন,ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান হাফেজ ইসমাইল,ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা ও সঞ্চালক মেহেদী হাসান ইমন,শসাশ এর সহকারী পরিচালক।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা মনে করি গান, কবিতা, গল্প এগুলো সংস্কৃতির অংশ। কিন্তু মানুষকে মানবতা, সহানুভূতি, এবং বিশ্বাসের সাথে সৌন্দর্য লালন করে একজন মানুষরুপে সৎ সাহস নিয়ে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ও তাওয়াককুল রেখে চলতে হবে।” তিনি সকল অংশ গ্রহণকারীর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
​উক্ত গ্র্যান্ড ফিনালে কেরাত এবং ইসলামী সংগীতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে দুটি গ্রুপে (ক ও খ গ্রুপ বা জুনিয়র ও সিনিয়র গ্রুপ) পুরস্কার প্রদান করা হয়েছে।
​কেরাত বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্বারি আবদুল মোমিন এবং এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু। এছাড়া ইসলামী সংগীতে বিচারক ছিলেন গোলাম মাওলা ও এমসি মামুন।
​সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করার ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের এই সময়োপযোগী উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102