সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে সাইনবোর্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ 🪪
দেশব্যাপী চলমান আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
​বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাইনবোর্ড এলাকায় মহানগরীর নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সহস্রাধিক নেতাকর্মী মিছিলটিতে অংশ নেন। প্রতিবাদকারীরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
​মিছিল শেষে সমাবেশে সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের মদদে সারাদেশে যে আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার এই রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন  জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। দেশের জনগণ সন্ত্রাসী আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টির কোন কার্যক্রম দেখতে চায়না।
​মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খুনি হাসিনার বিচার চাই, ‘সন্ত্রাস-নাশকতা বন্ধ করো’, ‘মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবেনা’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এসময় সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানা আমীর মাহাবুব আলমের উপস্থিতিতে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত গণভোট ও দেশে জনগণের ভোটাধিকার এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102