সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

আলীরটেকে রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ 🪪
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক অভূতপূর্ব নির্বাচনী গণসংযোগ। বিকেল বাদ আসর আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারা ঘাট এলাকা থেকে শুরু হয়ে আলীরটেক মাদ্রাসা ও তৎসংলগ্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়
এ সময় হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে, ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো আলীরটেক।
নির্বাচনী প্রচারণায় প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন জনগণের কাছে আহ্বান জানান
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি উন্নয়নমুখী নারায়ণগঞ্জ-৪ গড়তে আসন্ন জাতীয় নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিন। তিনি ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, সহ-সভাপতি জনাব নূরে আলম, সাধারণ সম্পাদক ডা. আল-আমিন রাকিব, সহ-দফতর সম্পাদক তাওহীদুল ইসলাম, সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, ফতুল্লা দক্ষিণের নেতা সোহাগ হোসাইন, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক সোহান খান, আলীরটেকের বিশিষ্ট ব্যবসায়ী শাহীন, তোফাজ্জল হোসেন, ইব্রাহিমসহ অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় জনসাধারণের অভিমত খন্দকার আনোয়ার হোসেনের সাদামাটা জীবনযাপন, সৎ চরিত্র ও জনসেবার মনোভাব তাঁকে এলাকাবাসীর কাছে এক নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
গণসংযোগ শেষে এলাকাবাসী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিজয়ের শুভকামনা জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102