শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতাকে কেউ যেন ‘জমিদারি’ মনে না করে, স্বৈরতন্ত্র রোধেই ৩১ দফা: কমরেড সাইফুল হক এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস: অঞ্জন দাস নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ নারায়ণগঞ্জ বাসীর স্বার্থে হকার উচ্ছেদে লাঠি হাতে মাঠে নামলেন বিএনপি নেতা টিপু, নগরবাসীর সাধুবাদ ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর শিক্ষক সমাজের সাথে মতবিনিময় সভা গোগনগর ইউনিয়নের একাধিক  ওয়ার্ডে আবদুল জব্বার এর নির্বাচনী গণসংযোগ সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ

আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন: এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮৫ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। 
বক্তব্যের শুরুতেই তিনি ১৬ নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সকালে থেকে রাত পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি নেতাকর্মী যেন জনগণের সঙ্গে মিশে থাকেন, তাদের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন। আগামী জাতীয় নির্বাচন সামনে। আমাদের লক্ষ্য হচ্ছে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জননেতা তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা। এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ কীভাবে উপকৃত হবে তা আপনাদের প্রত্যেককে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
শুক্রবার ( ১৭ অক্টোবর ) বিকেল শহরের মন্ডলপাড়ায় ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনারা মানুষের ঘরে ঘরে গিয়ে লিফলেট পৌঁছে দেবেন, তাদের কাছে ব্যাখ্যা করবেন এই ৩১ দফার মাধ্যমে কীভাবে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার, ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষের দুঃখ-দুর্দশা বোঝার চেষ্টা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। আমাদের জননেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো হেলথ কার্ড, এবং নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রত্যেক নারী মূল্যায়িত হবেন, আর অবহেলিত কেউ আর পিছিয়ে থাকবে না।
অন্যদিকে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষকে গুম ও খুন করেছে, সাংবাদিকদের লেখনী বন্ধ করে দিয়েছে, এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছে। আমরা সেই অন্ধকার থেকে দেশকে মুক্ত করতে চাই। জনগণের শক্তিতে, ঐক্যের জোরে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
পরে শ্লোগানে শ্লোগানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির ও নেতাকর্মীরা।
মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপিরযুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, ডা. মজিবুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102