সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬২ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ০১ নং সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আল মুজাহিদ মল্লিক।
সভাপতিত্ব করেন ইব্রাহিম বেপারি, সাবেক ছাত্রদল নেতা ও ৯নং ওয়ার্ড বিএনপি নেতা।
অন্যান্য উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো: আল আমিন শেখ, শফিকুল ইসলাম প্রিন্স, ৯নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ মো: হোসাইন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক পদপ্রার্থী মো: মনোয়ার হোসেন মনু, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো: মোক্তার হোসেন, মো: আমির হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা মো: আল হাসান সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মো: আল মুজাহিদ মল্লিক তার বক্তব্যে বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন আমাদের দেশের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় পর্যায়ে জনগণকে সচেতন করা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করানোই আমাদের লক্ষ্য। আমরা চাই, সকল মানুষ তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোক এবং দেশের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতা করুক।”
সভাপতি ইব্রাহিম বেপারি বলেন, “এ ধরনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও উন্নয়নের জন্য উদ্বুদ্ধ করতে চাই। আমাদের দল সর্বদা জনগণের পাশে রয়েছে।”
এদিনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি সংগঠনকে সক্রিয় করার আহ্বান জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102