রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার

জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় না’গঞ্জে মেট্রোরেল বাস্তবায়নের পথে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৫ 🪪

অবশেষে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে চলেছে! ঢাকা মেট্রোরেল প্রকল্পের (এমআরটি-২) অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বাণিজ্যিক ও জনবহুল এই জেলা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিরলস প্রচেষ্টা এবং নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত আন্দোলনের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। খুব শীঘ্রই একটি সুসংবাদ আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি জেলা। প্রতিদিন লক্ষাধিক মানুষ কাজের সূত্রে ঢাকা-নারায়ণগঞ্জ যাতায়াত করে থাকেন। তবে যানজট এবং পরিবহন ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবি দীর্ঘদিনের। শুরুতে এই প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছিল, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই দাবির গুরুত্ব উপলব্ধি করে শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করে গেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বহুবার যোগাযোগ করেছেন এবং এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। তার প্রচেষ্টার ফলেই এই বিষয়টি এখন অনেকটাই ইতিবাচক দিকে মোড় নিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা প্রত্যাশা করতেই পারি। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এবং মেট্রোরেল কর্তৃপক্ষ একটি মিটিং করবে। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিবে লাইন আসবে কিন্তু সেই লাইন ডাইরেক্ট করা হবে নাকি অন্য কোথাও হয়ে আসবে। লাইন হবে এটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ থেকে ঢাকা সরাসরি লাইন। আগামী সপ্তাহেই মিটিংয়ের আয়োজন করা হবে বলা হয়েছে।”

জেলা প্রশাসকের প্রচেষ্টার পাশাপাশি নারায়ণগঞ্জবাসীও তাদের দাবিতে সোচ্চার ছিল। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠন এই দাবিতে একাট্টা হয়ে আন্দোলন করেছে।

গত ৭ সেপ্টেম্বর শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ব্যানারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছিলেন, “নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্রোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্রোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হবে।”

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেছিলেন, “রাজপথে নামা না পর্যন্ত এদেশে কোনো দাবি আদায় করা যায় না। বারবার আমরা নারায়ণগঞ্জে মেট্রোরেলের দাবি জানিয়ে আসলেও মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় এখানে মেট্রোরেল করা হলে লাভজনক হবে না। মেট্রোরেল শুধু লাভের জন্য নয়, মানুষকে সেবা দেওয়ার জন্য করা হয়। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ৩ লাখেরও বেশি মানুষ ঢাকায় যাতায়াত করে থাকেন। তাহলে তারা কোন যুক্তিতে বলছেন, এখানে মেট্রোরেল লাভজনক হবে না।”

জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেছিলেন, “বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ নারায়ণগঞ্জকে সবসময় অবহেলিত করে রাখা হয়। নারায়ণগঞ্জে যদি মেট্রোরেল আনা না হয় তাহলে এটি চরম বৈষম্যের হবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতের আমীর আবদুল জববার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102