অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া হিন্দুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছে। এর জেরে গত ১০ আগস্ট রাতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা, মারধর ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন শুভ চন্দ্র দাস। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা এবং এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। উভয় পক্ষের অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।”