বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২৪ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুম কোকোর স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নিবেদিতপ্রাণ ও আধুনিক রূপকার। একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও তিনি নিজেকে রাজনীতির চেয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বেশি সম্পৃক্ত করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র হিসেবে তিনি অত্যন্ত সাদাসিধে ও মার্জিত জীবন যাপন করতেন। তার অকাল প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট এক ঐতিহাসিক ও রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি নির্বাসিত অবস্থায় মালয়েশিয়ায় তিনি ইন্তেকাল করেন।

বিবৃতির শেষাংশে রেজা রিপন দেশবাসীর কাছে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102