শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতাকে কেউ যেন ‘জমিদারি’ মনে না করে, স্বৈরতন্ত্র রোধেই ৩১ দফা: কমরেড সাইফুল হক এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস: অঞ্জন দাস নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ নারায়ণগঞ্জ বাসীর স্বার্থে হকার উচ্ছেদে লাঠি হাতে মাঠে নামলেন বিএনপি নেতা টিপু, নগরবাসীর সাধুবাদ ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর শিক্ষক সমাজের সাথে মতবিনিময় সভা গোগনগর ইউনিয়নের একাধিক  ওয়ার্ডে আবদুল জব্বার এর নির্বাচনী গণসংযোগ সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ

টিপুর সতর্কবার্তা: ঐক্যবদ্ধ না হলে আগামী দিনগুলো ভয়াবহ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৫ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
বক্তব্যের শুরুতেই প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, গোগনগর ইউনিয়নবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলতে চাই  আপনারা দলকে ভালোবাসেন না, আপনারা চেয়ারকে ভালোবাসেন, পথকে ভালোবাসেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন দল না থাকলে আপনার চেয়ার থাকবে না, পথও থাকবে না। তখন সেটা আপনাদের ইজ্জতের লড়াই হয়ে দাঁড়াবে, সম্মানের লড়াই হয়ে দাঁড়াবে।
বুধবার ( ৮  অক্টোবর) বিকেল নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মীসভার আয়োজন করা হয়।
শুনে রাখুন, গোগনগর হলো বিএনপির ঘাঁটি। এই গোগনগরে আপনাদের কমিটিতে যে সমস্যা রয়েছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই জটিলতা সমাধান করুন। প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিন, জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। কারণ সামনে নির্বাচন আপনাদেরই বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, বিএনপিকে বিজয়ী করতে হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
তিনি আরও বলেন, আজকের এই সভাটি একটি কর্মীসভা। এর আগেও আমরা ঠিক এই জায়গাতেই কর্মীসভা করেছিলাম, যেখানে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অথচ তখন সময়টা ছিল ফ্যাসিবাদী নির্যাতনের, জেল-জুলুমের সময়। সেই প্রতিকূল পরিবেশেও আপনারা কর্মীসভা সফল করেছিলেন।
কিন্তু আজকের পরিস্থিতি নিজেরাই দেখুন আজ আপনাদের মধ্যে কী সমস্যা তৈরি হয়েছে? আজ অনেক নেতৃবৃন্দের উপস্থিতি নেই। আপনারা যদি শুধু সভাপতি, সেক্রেটারি বা কয়েকজন ইউনিয়ন নেতার উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে সামনে অগ্রসর হওয়া কঠিন হবে। তাই আজকের এই উপস্থিতিই আপনাদের সামনে প্রশ্ন হিসেবে রেখে গেলাম আপনারা নিজেরা চিন্তা করুন।
তিনি গোগনগর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, গোগনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে আগামী ১৭ তারিখের মধ্যে সদর থানার আহ্বায়কের কাছে দাখিল করবেন। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আপনাদের পথ থাকবে কিনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।
তিনি আরও বলেন, আপনারা স্লোগান দেন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ কিন্তু মন থেকে দেন না। যদি সত্যিকার অর্থে মন থেকে স্লোগান দিতেন, তাহলে আজ গোগনগরের এই অবস্থা দেখতে হতো না। এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান, মানুষের দুঃখ-কষ্ট লক্ষ্য করুন, সাধারণ জনগণ কী চায় সেটা অনুধাবন করুন।
আর নয়, সামনে যে লড়াই আসছে, সেটা হবে আরও কঠিন। মনে রাখবেন, গত ১৬ বছর আমরা ফ্যাসিবাদীদের হাতে যেভাবে নির্যাতিত হয়েছি, তার চেয়েও ভয়াবহ হতে পারে আগামী দিনগুলো। তাই এখনই ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন, জনগণের সঙ্গে সংযোগ বাড়ান।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে গোগনগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক,গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন, মো. লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান,  বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পপি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102