সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

গোগনগর সৈয়দপুর এলাকায় মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ন্যয় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে, বিগত সময় ফ্যাসিস্ট সরকার, এই আন্দোলন করার কারণে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করেছিল। এখন দেশের মানুষ বুঝতে পেরেছে মিথ্যা দিয়ে কখনো সত্যকে দামিয়ে রাখা যায় না। ২৯ সেপ্টেম্বর সোমবার বাদ আসর গোগনগর ইউনিয়নের ফকির বাড়ি এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন  সুযোগ এসেছে দেশকে দূর্নীতি মুক্ত করার। আপনাদের দোয়া ও সমর্থনের  মাধ্যমে আল্লাহতালা যদি খেদমত করার সুযোগ দেন, তাহলে গোগনগর সৈয়দপাড়া ফকির বাড়ির দীর্ঘ দিনের বড় সমস্যা জলাবদ্ধতা দূর করব ইনশাআল্লাহ, সমাজে থেকে মাদক কিশোর গ্যাং, চাঁদাবাজি দখলদারিত্ব দূর করবো ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েও যারা বেকার তাদের নিজ নিজ অবস্থান ভেদে চাকরির ব্যবস্থা করা হবে, কর্মসংস্থানের নিরাপত্তা বৃদ্ধি করা হবে, শ্রমিকের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ,
থানার কর্ম পরিষদ সদস্য ও গোগনগর ইউনিয়ন দক্ষিণের সভাপতি মাওলানা আখতার  হোসাইন । থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মনির হোসাইন সহ  অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগটি ৮ নং ওয়ার্ডের ফকির বাড়ি থেকে শুরু করে পূবালী সল্ট মোড় হয়ে সৈয়দপুর কড়ইতলায় পথশভার মাধ্যমে শেষ হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102