রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

৪২টি পূজা মণ্ডপে মাসুদুজ্জামান মাসুদের অনুদান, সম্প্রীতির বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ 🪪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ শহরের ৪২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পালপাড়া শ্রীশ্রী সত্যধাম মন্দির প্রাঙ্গণে এই অনুদান বিতরণ কার্যক্রমের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এ শহরে সকল ধর্মের মানুষ যুগের পর যুগ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে, এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক।” তিনি আরও যোগ করেন, “এই শহরকে আমরা গড়তে চাই সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগরীতে। উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।”

তিনি আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং এর আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা শংকর সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, গোপীনাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি ভবানী শংকর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর গণসংহতি আন্দোলনের সদস্যসচিব পপি রানি সরকার, শুভাশীষ সাহা, বিশিষ্ট সাংবাদিক এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102