বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

ফতুল্লার লালখাঁ’র অপরাধ দমনে এলাকাবাসীর সাথে ওসির মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯১ 🪪
ফতুল্লার শিহারচর লালখাঁ এলাকার কিশোর গ্যাং ও কিশোর গ্যাং লিডার সহ সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের সহযোগীতা চেয়েছেন এলাকাবাসী। অপরাধ দমন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ওসির সাথে মত বিনিময় করেন এলাকার সর্বস্তরের জনগন। তবে ওসি শরিফুল ইসলাম অপরাধী কোন প্রকার ছাড় না দেয়ার ঘোষণা দেন।
শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে লালখাঁবাসী গুটি কয়েকজন অপরাধীর কাছে জিম্মি হয়ে আছে। অপরাধীরা কেউ নেতার শেল্টার চলে আবার কিছু অপরাধী নেতা আত্মীয় হওয়ার কারণে এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পায় না বলে ওসির কাছে এমন অভিযোগ করেন। লালখাঁ এলাকায় গত কয়েক মাসে কিশোর গ্যাংয়ের উৎপাত এতোটাই বৃদ্ধি পেয়েছে যা বুজানো যাবে না। আর মাদক ব্যবসা, ছিনতাই এবং ব্লাকমেইলার প্রতিটি মোড়ে বেড়ে উঠেছে। লালখাঁ সহ পিটিআই রোড এলাকায় ওপেন মাদক ব্যবসা ও ছিনতাই হয়। বিশেষ করে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত পিটিআই ভবনের সামনে। তারা রাত ১১ টার পর গার্মেন্ট শ্রমিকদের আটক করে বেতনের টাকা মোবাইল রেখে দিচ্ছে। এতো অপরাধ হলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।
মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন লালখাঁর বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান, আবুল হোসেন, ফারুক মাদবর সহ কয়েকজন।
এসময় ওসি শরিফুল ইসলাম এলাকাবাসীকে বলেন, অপরাধীরা যত বড় ক্ষমতাশালী হউক না কেন কোন প্রকার ছাড় দেয়া হবে না। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এছাড়াও অপরাধ দমনে প্রতিদিন অভিযান চালানো হবে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102