সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০২ 🪪
নারায়ণগঞ্জ শ্রম আদালতের সম্মানিত সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মান্নান কে ফুলেল  শুভেচ্ছা প্রদান করা হয়।
শুক্রবার ১৮ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অফিসে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন।
বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এর প্রদত্ত ক্ষমতাবলে সম্মানিত শ্রমিক প্রতিনিধি হিসেবে  নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হওয়ায়  উভয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক জনাব নুরুল আমিন, সহকারী অঞ্চল পরিচালক জনাব এস এম শাজাহান, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক সহ অঞ্চলের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনে করেন এর মাধ্যমে মালিক- শ্রমিক মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে এই অঞ্চলে অগ্রনী ভূমিকা পালনে সহায়ক হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102