সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে না’গঞ্জে মহানগর বিএনপির বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ 🪪
বাংলা নব-বর্ষ কে স্বাগত  জানিয়ে ১৪৩২ এর আগমনে, নব-বর্ষের ঐক্যতন ফ্যাসিবাদের অবসান ‘এই শ্লোগান কে সামনে রেখে বর্নিল সাজে সজ্জিত হয়ে ঢাকঢোলের বাজনা বাজিয়ে নগরীকে মূখোরিত ও আনন্দ উল্লাস করে নগরীতে বৈশাখী শোভাযাত্রা করেছ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। 
সোমবার (১৪এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান, এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বাংলার ঐতিহ্যের বহনকারী সাজ সজ্জায় সজ্জিত হয়ে ঘোড়ার গারী,পালকী,সহ ব্যানার,ফ্যাস্টুন,প্লেকার্ড, ঢাকঢোল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে দলিয় নেতাকর্মীরা। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড, জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, কার্য্যকরী কমিটির সদস্য এ্যাড,রফিক উদ্দিন, ডাঃ মজিবুর রহমান, মাকিত মোস্তাকিন শিপলু, বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ লিটন, বন্দর থানার সভাপতি শাহেন শাহ, সাধারন সম্পাদক নাজমুল হক রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহবায়ক মোঃ মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব মোঃ শাহেদ আহমেদ, সেচ্ছাবকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, দুলাল হোসেন, শ্রমিকদলের আহবায়ক এস এম আসলাম,সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, ওলামাদলের আহবায়ক হাফেজ সাব্বির আহামেদ, মোঃ রফিক, মোঃ কাইয়ুম,মহিলা দলের সভানেত্রী ময়না সহ  বিভিন্ন ওয়ার্ড  ও ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102