বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

বিএনপি দেশের উন্নতি ও মানুষের কল্যাণ চিন্তা করে : গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র পুনর্গঠনের সমস্ত কর্মসূচি রয়েছে। তিনি যা আগে ভেবেছেন, অন্যরা পরে তা দাবি করে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ফতুল্লা থানা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ বক্তব্য দেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ” শীর্ষক এ সভায় গিয়াসউদ্দিন বলেন, “বিএনপি দেশের উন্নতি ও মানুষের কল্যাণ চিন্তা করে। দলের জনপ্রিয়তা এখন সর্বোচ্চ পর্যায়ে।

তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, ক্যাবিনেটের কেউ কেউ ক্ষমতা ধরে রাখতে আপনাকে ব্যবহার করতে চাইতে পারে। তবে আমরা বিশ্বাস করি, আপনি তাদের প্ররোচনায় পা দেবেন না। নির্বাচনের রোডম্যাপ দিলে আমরা তাতে অংশ নেব।

গিয়াসউদ্দিন আরও বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমরা তাদের হিংস্রতা দেখেছি। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, অথচ তিনিই ড. ইউনুসকে সম্মান দিয়েছিলেন। আজ ইউনুস রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কিন্তু যারা তাকে প্রস্তাব দিয়েছে, তারা সংখ্যায় কম। জনগণই তাকে সম্মান দিয়েছে। শেখ হাসিনা ও তার দলই এতে অসন্তুষ্ট।”

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার হোসেন, কৃষকদলের সাবেক নেতা কায়সার রিফাত প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102