বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭২ 🪪
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৪০ জন মুক্তিযোদ্ধাকে প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী বলেন, “আমাদের মাঝে কোনো বিভেদ নেই। এবার ১৪০ জন মুক্তিযোদ্ধাকে সহায়তা দেওয়া হয়েছে। আমরা আশা করি, আগামীতে এই সংখ্যা ২৪০-এ উন্নীত হবে। জেলা প্রশাসক আমাদের সমস্যা সমাধানে আন্তরিক।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধাদের চেতনা আমাদের প্রেরণা। আপনাদের ত্যাগের কথা আমরা কখনো ভুলব না। দেশ গড়ার কাজে আমরা আপনারাই অনুপ্রেরণা।”

জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আপনাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আপনারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন, আমরা সেই দেশ গড়ার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে সময় কাটানো আমার সৌভাগ্য। আমরা চাই, আপনারা দীর্ঘজীবী হোন।”

এবারের আর্থিক সহায়তা পেয়ে মুক্তিযোদ্ধারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মুক্তিযোদ্ধাকে এ সহায়তার আওতায় আনার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102