বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

সুষ্ঠু ভাবে অষ্টমী স্নান পালন লক্ষ্যে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৯৩ 🪪
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দের অষ্টমী স্নান আগামী ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৭ই মার্চ) সকালে নগরীর চাষাড়াস্থ শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির চত্বরে মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নারায়নগঞ্জের বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত এই পূণ্য স্নানে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ পূণ্যার্থী অংশগ্রহণ করে থাকেন। এবারের মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় পূণ্য স্নানে অংশগ্রহণকারী বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধিগণ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং উপস্থিত কর্তৃপক্ষ তা লিপিবদ্ধ করেন ও সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, আমাদের মাঝে একটা পক্ষ ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমরা ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

তারা আরও বরেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্য স্নান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ উৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করতে সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করেন। সেই সাথে আগত পুন্যার্থীদের নিরাপত্তার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায়  মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, বাংলাদেশ কেন্দ্রীয় গীতা পরিষদের সাধারণ সম্পাদক বিজন কান্তি ধর, কেন্দ্রীয় ভক্ত সেবা সংঘের সভাপতি শ্রী শান্তি রঞ্জন বাবু, বাংলা‌দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক স‌ঞ্জিব কর্মকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, কেন্দ্রীয় ছাত্র মহাসংঘের সভাপতি সজীব কুন্ড তপু, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির যুগ্ম সম্পাদক রতন পাল, দীপক পাল, এন ঘোরামী, জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অভয়ে রায় জেলার সভাপতি এ্যাড, রঞ্জিত চন্দ্র দে, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, তাপস কর্মকার, প্রদীপ সরকার, বিশ্বজিৎ সাহা, তারক ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সোনারগাঁ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড, প্রদীপ ভৌমিক, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, পূজা পরিশোধ নেতা তপন ঘোষ, তপন গোপ সাধু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ মহাতীর্থ লাঙ্গলবন্দ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে  নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক কুমার সাহার সদ্য প্রয়াত পুত্র দীপেন সাহা এবং নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত সভাপতি গোপীনাথ দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102