বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

শহরের যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৭ 🪪

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল,মোটরসাইকেল অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানায়, উচ্ছেদ অভিযানকালে নয়তলা বিশিষ্ট সমবায় অফিসের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লা ভিস্তা রেস্টুরেন্ট ফুটপাথ পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়।

একইসাথে ৪ টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়। উচ্ছেদ কার‌্যক্রম পরিচালনাকালে ৬ জন ব্যক্তিকে ৬ টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উচ্ছেদ কার‌্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102