বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

অনিয়ম ও সেন্ডিকেটমুক্ত বাজার ব্যাবস্হার প্রত্যাশা করলেন – মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬২ 🪪
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বাদ জুমআ ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বৈরাচার পতনের পর এবারই প্রথম মাহে রমজানে অনিয়ম ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থার প্রত্যাশা করছি। পাশাপাশি, অশ্লীলতা-বেহায়াপনা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি বন্ধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। রমজান এলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি দুঃখজনক। সিন্ডিকেট ও মজুদদারি রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও আইনশৃঙ্খলার উন্নতি, চুরি-ডাকাতি ও ছিনতাই বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন। রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও সকল প্রকার অশ্লীলতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, উত্তরের সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান  সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102