বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

সোনারগাঁয়ে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কাজহরদী এলাকায় কৃষি জমির সামনে মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউএনওর কাছে তিন ফসলি জমি রক্ষায় স্মারকলিপি দেওয়ার কথা বলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোয়েস্ট গ্রুপ ও এলাকার অসাধু দালালরা মিলে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।
এতে দিন দিন এ অঞ্চলের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তারা সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট মৌজার অসংখ্য কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে পার্শ্ববর্তী ইটভাটায়। বাঁধা দিলে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা।
এসময় কৃষি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জজ কোর্টের  এপিপি এডভোকেট আল আমিন শাহ, স্থানীয় কৃষক বিল্লাল হোসেন, হযরত আলী মাতব্বর, হাসমত আলী, গোলজার হোসেন, রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102