বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সংঘাত-সংর্ঘষ হলে ছাত্রলীগের উত্থান ঘটতে পারে -ছাত্রনেতা মেহেদী  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ 🪪
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণস সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ফারহান বলেছেন, গতকালকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) যে ঘটনাটা ঘটেছে প্রথমে আমি বলবো আমাদের ছাত্রদলের উপর যে অভিযোগ দেয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা এর দায়ভার আমাদের উপরে চাপিয়েছে।

তিনি আরও বলেন  মূল বিষয়টা হচ্ছে কুয়েটে বিগত দিনে কোন রাজনৈতিক কমিটিই ছিলো না। সেখানে রাজনীতি নিষিদ্ধ ছিলো। আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিয়েছে, ইসলামী ছাত্রশিবির কমিটি দিয়েছে। কিন্তু সেখানে ছাত্রদলের কোন কমিটি নাই।

বুধবার (১৯ই ফেব্রুয়ারী) বিকাল ৫টায় নগরীর তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় চত্বরে  গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদল চাচ্ছে একটি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু রাজনীতি যেন ক্যাম্পসগুলোতে ফিরে আসে। গণতান্ত্রিক রাজনীতি করার যে অধিকার রয়েছে সেই আলোকেই ছাত্রদল সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ ফরম কর্মসূচি ঘোষণা করেছে।

তারই আলোকে ছাত্রদল কুয়েট শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা সাধারণ শিক্ষার্থীদের অগ্রানাইজ করার জন্য সদস্য সংগ্রহ ফরমের কার্যক্রম শুরু করেছিলো। পরবর্তি সময়ে আমরা দেখতে পেলাম তারই পাশ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের একটি মিছিল যাচ্ছে। যদিও বলা হচ্ছে এঁরা সাধারণ শিক্ষার্থী। কিন্তু মূলত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে তারা এ ব্যানার নিয়ে মিছিল করে যাচ্ছিলো। তখন ছাত্রদলের ওই নেতৃবৃন্দদের দেখে এঁরা হামলা করেছে। পরবর্তি সময়ে আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম, এ সংঘর্ষটা ছড়িয়ে পড়েছে। যেটা আমরা কামনা করি না। এ অনাকাঙ্খিত যে ঘটনা ঘটেছে আমরা এটার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় যেই হোক, যে সংগঠনেরই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

গনমাধ্যম কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাবে ছাত্র নেতা মেহেদী বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র অঙ্গিকারবদ্ধ। এবং সারা বাংলাদেশে ক্যাম্পসগুলোতে ছাত্রদল তার গণতান্ত্রিক রাজনীতি চর্চা করছে। সুতরাং এটা যে পরিকল্পিত ঘটনাগুলোর মধ্যদিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমরা এটারও নিন্দা জানাই।

আমরা আমাদের বন্ধুপ্রতীমদের প্রতিপক্ষ মনে করি না, বরং রাজনীতিতে প্রতিযোগীতা মনে করি। আপনারা যদি প্রতিযোগীতা করুন, তাহলে আসুন। কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে এ নোংরা খেলা আপনারা বন্ধ করুন। আমরা চাই, প্রতিটা ক্যাম্পাসে সহবস্থান থাকবে এবং সবাই রাজনীতি করবে। কিন্তু এভাবে সংঘাত-সংঘর্ষ হলে ছাত্রলীগের একটা উত্থান ঘটবে। তারা সুযোগ পেয়ে যাবে। স্বৈরাচার বা ছাত্রলীগকে রুখতে হবে, এটার ব্যাপারে বাংলাদেশের সবাই একমত।

এসময় আরও উপস্থিত ছিলেন, সরকার তোলারাম কলেজ ছাত্রদল নেতা আরিয়ান, সিয়াম, কামরুল, ইউসুফ, শাহিন, তানভীর প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102