বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

এড.রইস উদ্দিন আহমেদ এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ 🪪
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড.রইস উদ্দিন আহমেদ এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোকসভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ সিনিয়র আইনজীবীরা এড. রইস উদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে বক্তব্যে রাখেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

শোকসভা শেষে প্রয়াত এড. রইস উদ্দিন আহমেদসহ আইনজীবী সমিতির সকল প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং সকল আইনজীবীদের সু- স্বাস্থ্য  ও দীর্ঘায়ু  কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আঃ রশিদ ভূঁইয়া, সাবেক সভাপতি এড. আঃ বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, এড. রফিক আহমেদ, এড. হাফিজুর রহমান মোল্লা, এড. হুমায়ূন কবির, এড. আওলাদ হোসেন, এড. মশিউর রহমান শাহিন, এড. হাফিজুর রহমান মোল্লা, এড. আনোয়ার হোসেন, এড. রাকিবুল ইসলাম শিমুল, এড. আজিজুল হক হান্টু, এড. শামসুল আরেফীন টুটুল,  এড. সালাউদ্দিন সবুজ, এড. কামরুজ্জামান রতন, এড. কায়সার আলম টুটুল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সিনিয়র সহ- সভাপতি এড. আজিজ আল মামুন, সহ-সভাপতি এড. মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলম খান, কোষাধ্যক্ষ এড. জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এড. সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এড. রাসেল প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. আসমা হেলেন বিথি, সমাজ সেবা সম্পাদক এড. ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোজাম্মেল হক মল্লিক শিপলু, সদস্য এড. ফাতেমা আক্তার, এড. নুরুল কাদের সোহাগ, এড. আবুল কালাম আজাদ, এড. মো. সুমন মিয়া, এড. আকতার হোসেনসহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102