বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

সোনারগাঁয়ে বিএনপি নেতার শেল্টারে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনজীবীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেয়া হলেও তা না মেনে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় দখলের পায়তারা করছে মোহাম্মদ সুমন।
এ ঘটনায় আইনজীবী সাইফুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের চরলাল এলাকায় ৫ শতাংশ জমি ক্রয় করে বালু ভরাট করে ভোগ করে আসছেন। সম্প্রতি এলাকার প্রভাবশালী মোহাম্মদ সুমন মিয়া ও মাহবুবসহ জমিটি  ২০/৩০জন স্থানীয় সন্ত্রাসী জোড়পূর্বক দখল করার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন,০৫শতাংশ সম্পত্তি আমি ও আমার ভাই সিদ্দিকুর রহমান আর এস রেকডীয় মালিকের ক্রমিক ওয়ারিশ গণের নিকট থেকে ২০১৮ সালের ১৫ নভেম্বর ক্রয় করে বালু ভারাট করে ভোগ দখলে আছি। আমি লোক বিশ্বস্ত সুত্রে জানতে যে, উপরোক্ত আসামীগণ শনিবার(৮ ফেব্রুয়ারি) উক্ত সম্পত্তি জোর পূর্বক মালিক দাবি করে উক্ত জায়গাটি দখল করবে। পরবর্তীতে আসামীগণ সকালে উক্ত জায়গাটি দখল করার জন্য সিমেন্ট, বালু ও সিমেন্টের খাম নিয়া আমার জায়গাতে রাখে। উপরোক্ত বিবাদীগণকে বাধা নিষেধ করলে উপরোক্ত বিবাদীগণ আমাকে বলে যে আরো লোকজন আসছে এবং আমাদের কাজ করার জন্য অনুমতি দিয়েছে। আমরা তাদের বাধা দিলে উপরোক্ত বিবাদীগণ আমাদের যে কোন সময় মারধর করিয়া প্রাণনাশ করবে বলে হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমরা প্রশাসনের নিকট প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার নেয়ার অনুরোধ জানাচ্ছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, জোড়পূর্বক জমিদখলের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102