বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

ভুয়া জন্ম নিবন্ধন করার সময় একজনকে আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মৃত ব্যক্তির নামে ভুয়া জন্ম নিবন্ধন করার সময় সিদ্দিকুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নগর ভবনের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে নাসিক ১৪নং ওয়ার্ডে সচিব মো.ইমরান হোসেন জিসান জানান, বাবুরাইল এলাকা থেকে সিদ্দিকুর রহমান নামে একজন ব্যক্তি আনোয়ার হোসেন আনু নামে একটি নতুন জন্ম নিবন্ধন করতে আসে। কিন্তু আমরা অনলাইনে দেখলাম আনোয়ার হোসেন আনু নামে যে জন্ম নিববন্ধন করার জন্য কাগজ-পত্র দেওয়া হয়েছে তার সকল তথ্য ছিলো ভুল।
সেখানে আনোয়ার হোসেন আনুর স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে জামালপুর সরিষাবাড়ি। কিন্তু আনোয়ার হোসেন আনু নামে একটি অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও এনআইডি কার্ড রয়েছে। যে নাসিক ১৪নং ওয়ার্ডের ভোটার।

কিছু দিন আগে তাকে হত্যা করা হয়। বর্তমানে সেই হত্যা মামলা চলমান রয়েছে। কিন্তু আজ একজন ব্যক্তির তার নামে আরও একটি ভুয়া জন্ম নিবন্ধন করতে আসে।

তিনি আরো জানান, যে ব্যক্তিটি এই ভুয়া জন্ম নিবন্ধন সনদ করতে আসছে তার নাম সিদ্দিকুর রহমান, পিতা চড়ু মিয়া, বাবুরাইল এলাকায় তার বাড়ি। আমরা তাকে আটক করার পরে তার থেকে জানলাম নুর আলম নামে একজন তাকে পাঠিয়েছে।

এই নুর আলম নিহত আনোয়ার হোসেন আনুর শ্যালক। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102