বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

না’গঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ 🪪

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রাজবাড়ি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছেনা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।

প্রসঙ্গত: গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ডিসি হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলি করা হয়।

কিন্তু ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৩০-১২-২০২৪ তারিখের স্মারকে মোঃ তৌফিকুর রহমানকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণঞ্জ এবং মোহাম্মদ মাহমুদুল হককে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণঞ্জ হতে প্রত্যাহারপূর্বক মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলির আদেশে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102