বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ ডিসি মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ 🪪
নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যাসহ নদীগুলো দখল ও দূষণ রোধে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেআইজেড বাংলাদেশ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক রাসেল মাহমুদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন,জিআইজেডের পরিবেশ উপদেষ্টা  সারজিনা মুমু,প্রকৌশলী ইশতিয়াক মাহফুজ পাঠান,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,একাত্তর টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান,সাংবাদিক মীমরাজ হোসেন প্রমুখ। এ সময় ব্র্যাক, ডাইং অ্যাসোসিয়েশন, নিটিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ নদীগুলোর দখল দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অ্যাকশন প্ল্যান দ্রুত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
সভায় জেলা প্রশাসক জানান, শীতলক্ষ্যা নদীর পানির যে রঙ সেটাকে পানির স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চাই। সেজন্য আমরা জিআইজেডের সহযোগিতায় একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি। বর্তমানে শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায়। যে দুর্গন্ধময় বিষাক্ত অবস্থা রয়েছে সেটা থেকে স্বাভাবিক অবস্থায় শীতলক্ষ্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102