বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

জনগনের ৫টি মৌলিক অধিকার সুরক্ষা করতে চাই – এ্যাড,টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ 🪪
নারায়নগঞ্জ মহানগর বিএনপি’র  সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু বলেছেন আমার রাজনৈতিক অভিভাবক তারুণ্যের অহংকার  তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে বিএনপির সহ বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চায়। আওয়ামীলীগ যে অপকর্ম করেছে আমরা সেটা করব না। আমরা  জনগণের রাষ্ট্র গঠন করতে চাই জনগণের বিপদ-আপদে পাশে থাকতে চাই। বাংলাদেশের জনগণের পাঁচটি মৌলিক অধিকার আমরা সুরক্ষা করতে চাই। বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র আছে সে চরিত্র মুছে ফেলে জনগণের পাশে সেবক হিসাবে দাঁড়াতে চাই।

বুধবার (১৮ই ডিসেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিভাগীয় কর্মশালায় তিনি এসব  কথা বলেন।  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, আজকের কর্মশালা থেকে শিক্ষাগুলো আমাদের ধারণা লালন-পালন করতে হবে, না হলে সেই লন্ডন থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা যে বাস্তবায়নে যে চেষ্টা তারেক রহমান করছেন সেটা ব্যর্থ হবে। আমাদের শপথ নিতে হবে আওয়ামীলীগ যে কাজ করেছে সেই কাজে আমরা সম্পৃক্ত থাকবো না। মহানগরের আওতাধীন যতগুলো ওয়ার্ড পারা মহল্লা আছে প্রতিটি বাড়িতে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। সেজন্যই আমাদের এই ৩১ দফা পুঙ্খানু ভাবে জানতে হবে, বুঝতে হবে এবং জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের জনক শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমানের ১৯ তফা কর্মসূচির মধ্য দিয়েই ৬৮ হাজার গ্রাম উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ববাসীকে বাংলাদেশের নাম পরিচয় করিয়ে দিয়েছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৩ সালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়ে গেছেন। যেটা তিনি পেরেছেন সেটা শেখ হাসিনা পারেনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে আরও  উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, আমরা বিএনপি পরিবার‘র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি নেতা মাহমুদা হাবিবা, মো: আবদুস সাত্তার পাটোয়ারী, বিএনিপর কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন,  সদস্য ডাঃ মজিবুর রহমান, এ্যাড,রফিক উদ্দিন আহম্মেদ, থাকিত মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এ্যাড,এম এইচ আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহিলা দলের আহ্বায়ক দিশারা মাসুদ ময়না সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102