সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান অব্যাহতি পাওয়ায় না’গঞ্জ মহানগর তরুণ দলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ 🪪
গ্রেনেড হামলা মামলায়: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বাংলাদেশ জাতীয়তাদল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দেয়ায় নারায়ণগঞ্জ মহানগর  তরুণ দলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস .এম. সিফাত উল্লাহ’র নেতৃত্বে আনন্দ মিছিলটি মহানগরীর খানপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ মহিলা কলেজ হয়ে প্রেস ক্লাব এর সামনের সড়ক সহ প্রধান প্রধান সড়ক হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।

নরায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব পদপ্রার্থী দেলোয়ার হোসেন দেলু’র পরিচালনায় ও-ই আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন- তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. সাইফুল আলম সরকার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাবু, সেলিম, খোকন সহ নারায়ণগঞ্জ মহানগর কমিটির অনান্য নেতা-কর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস .এম. সিফাত উল্লাহ তাঁর বক্তব্যের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল প্রতিষ্ঠাতা তারেক রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বৈরাচার শেখ হাসিনা’র দায়ের করা মিথ্যা মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়ায় আনন্দ প্রকাশ করেন। এছাড়াও তারেক রহমান’র নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মডেল দল হিসেবে বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠনে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102