বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১০ 🪪
সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রম্মপুত্র নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মাহাবুব আলম।

 

নিহতের নাম মোবারক হোসেন (৪৫)। সে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে ও সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

নিহতের পরিবার জানান, গত ৫ দিন আগে আমার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মাহাবুব আলম জানান, নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। আমরা এখনো ঘটনাস্থলে পৌছাইছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102