বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ফতুল্লার নয়ামাটিতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, দেখার কেউ নাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ 🪪

ফতুল্লা থানাধীন কতুবপুর নয়ামাটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চলছে অর্ধশতাধীক বাড়ীঘর। দীর্ঘ বহু বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলেও নেই তিতাস কর্তৃপক্ষের কোন অভিযান। ফলে সরকার বঞ্চিত হচ্ছে তার রাজস্ব থেকে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজমেরী ওসমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত জুয়েল ওরফে ম্যাচলাইট জুয়েল ও আশোক আলীর নেতৃত্বে প্রায় বছর তিনেক আগে নয়ামাটি এলাকার সুপার স্টার বাল্ব ফ্যাক্টরি থেকে প্রায় অর্ধশতাধীক বাড়ীঘর ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়া হয়। সরকার ওই গ্যাস বিলের টাকা না পেলেও অবৈধ গ্যাস সংযোগ দিয়ে তারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

স্থানীয় সূত্রে আরও জানাগেছে, ৫ আগস্টের পর আজমেরী ওসমানের সকল দোসররা পালিয়ে গেলেও কোন এক রহস্যজনক কারণে এখনও এলাকায় বহাল রয়েছে জুয়েলরা। তারা এখনও আগের মতই প্রভাবখাটিয়ে চলছে। এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের সাথে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীরাও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার সবাই জানে নয়ামাটির ইউরোটেক্স গার্মেন্টসের পূর্বদিকের রাস্তার প্রায় অর্ধশতাধীক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ আছে। কয়েক মাস পর পর এলাকার অন্যান্য স্থানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালালেও রহস্যজনক কারণে এখানে অভিযান পরিচালনা করে না। শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি পূর্ব লামাপাড়া ধানের বাড়ী ও মার্কার মসজিদের আশেপাশেও অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। সেখানেও রহস্যজনক কারণে অভিযান পরিচালন করা হয় না। তারা (তিতাস গ্যাস কর্তৃপক্ষ) এ অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে অবগতি থাকার পরও কি কারণে এসব এলাকায় অভিযান পরিচালনা করে না, এটা আমরা অবগত না। আমরা চাই এসব অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্রুত অভিযান পরিচালনা করুক। কেননা, এসব অবৈধ গ্যাস সংযোগের কারণে আমরা বৈধ সংযোগকারিরা ঠিকমত গ্যাস পাচ্ছিনা। যারফলে প্রায় সময় চরম দুর্ভোগে পড়তে হয় আমাদের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102