বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১১ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সুমন মিয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস ছিলেন এবং উপজেলা ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন।

নিহত জিদনী আক্তার বৈলারকান্দি এলাকার মৃত সিরাজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন। তাদের সংসারে দেড় মাস আগে একটি সন্তানের জন্ম হয়। তবে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন ওই ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করেন সুমন মিয়া।

Advertisement

নিহতের চাচা আহসান হাবিব বলেন, বাচ্চা হওয়ার আগে ডাক্তার দেখায়নি ঠিকমতো। খালি যৌতুক দাবি করতো। নানাভাবে যৌতুকের দাবিতে করা নির্যাতন গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় জানায় জিদনী। এরপর তাকে পিটিয়ে হত্যা করে সুমন।

এদিকে হাসপাতালে মরদেহ নিয়ে এলে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102