সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

বাংলার মানুষ আর জয়বাংলা শ্লোগান শুনতে চায় না-এ্যাড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ 🪪
বাংলাদেশ আওয়ামী লীগের কমর্র্সূচি প্রতিহত করতে, মহানগর বিএনপির  অবস্হান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

 অবস্থান কর্মসূচীতে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, রুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন প্রধান যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ প্রমূখ ।

এসময় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব  সমাবেশে নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপু

বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কোন দুর্নীতি নেই যা তারা করেনি। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গণভবন দখল করেছিলো, আর গণভবন দখল করার আগেই খুনি হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে। তারা বিগত ১৬টি বছর ভিন্ন কোন রাজনৈতিক দলকে শান্তিতে ঘুমাতে দেয়নি। তারা এদেশে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। দেশের স্বার্থে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আর রাজপথে দাঁড়াতে দেওয়া যাবে না। তারা এদেশের সন্ত্রাস, গুম, খুন, বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া ইতিহাস দিয়েছে। তাই আজ দেশের ২০ কোটি মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলার মানুষ আর জয় বাংলা স্লোগান শুনতে চায় না। অবৈধ সরকার হওয়া সত্ত্বেও শেখ হাসিনা এমন কোন অপরাধ নেই যা করেনি। এখন দেশ থেকে পালিয়ে গেলে অন্যকে দিয়ে অবস্থান করে বাহিরে থেকেই ষড়যন্ত্র করছে। কিছু সময় আগেও তার অডিও বার্তা ফাঁস হয়েছে। তার নেতাকর্মীরা ট্রাম্পের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপর কেউ হামলা করলে সেই হামলার ছবি সে ট্রাম্পকে দিয়ে পাঠাবে। তাকে বোঝাবে যে বাংলার মানুষ বা রাজনৈতিক দলগুলোর ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু আমরা কোন দেশের বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমরা শুধুমাত্র যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ ও আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে মন্ডলপাড়া যেয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102