বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

না’গঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মশক নিধন কর্মসুচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার ( ১নভেম্বর) সকাল আনুমানিক ১০টার সময় কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফরাজিকান্দা এলাকায় ডেঙ্গু মশক নিধন কর্মসুচি পালন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার যুবদলের আহবায়ক মোঃ সাদেকুর রহমান সাদেক এবং সভাপতিত্ব করেন,৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা।

জেলা যুবদলের আহবায়ক সাদিকুর রহমান সাদেক এর উপস্থিতিতে এ কর্মসুচি পালন করা হয়েছে। এর আগে ফতুল্লা থানাধীন কাশিপুর ফরাজিকান্দা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের সাথে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদিকুর রহমান সাদেক বলেন, সৈরাচার সরকারের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। যুবদল নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা সব সময় মানুষের কল্যানে কাজ করেছে, এখনো যে কোন দুর্যোগ মোকাবেলায় যুবদলের নেতা-কর্মীরা জনগনের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু, ইয়ার হোসেন, ইকবাল হোসেন আমান উল্লাহ, কাজী সাইফুল ইসলাম শাহীন,ও শরীফ হোসেন সরদার, শামীম,ও হোসেন মুন্সী, শরীফ মুন্সী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102