বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নেতৃত্ব শুন্য করতে আওয়ামীলীগ জামায়াতের শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় ফাঁসী  দিয়েছে — আব্দুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১৭ 🪪
নারায়নগনঞ্জ মহানগর জামায়েতে ইসলামের আমির ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির  সাবেক সভাপতি  মুহাম্মদ আব্দুল জব্বার বলেছেন পার্শ্বতি একটি দেশের ইঙ্গিতে দীর্ঘদিন যাবত স্বৈরাচারী ফেসিষ্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ কে একটি অকার্য্যকর রাষ্ট্র বানানোর চেষ্টাায় লিপ্ত ছিলো, সেই লক্ষে তারা জামায়েত ইসলামীর শীর্ষ নেতাদের মিথ্যা বিশেষ ট্রাইবুনালে, মিথ্যা  সাক্ষীর মাধ্যমে  ও মিথ্যা মামলা দিয়ে আদালতে ফাঁশির রায় দিয়ে তা কার্য্যকর করে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিলো। কিন্তু মহান আল্লাহ পাক আজকে দেশ থেকে তাদের কে বিতাড়িত  করে দিয়েছে। কারন জুলুম নির্যাতকারীদের আল্লাহ পাক পছন্দ করেন  না। 

তিনি আরও বলেন    দীর্ঘদিন যাবত কথা বলতে পারিনি। এমনকি কোন পত্রিকায় সংবাদ প্রকাশ করতে পারেনি। যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে।  আমাদের কন্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। ২৮শে অক্টোবর আওয়ামী লীগের নৃশংসতা সেদিন পুরো জাতি দেখেছে। এবং সেই ঘটনায় আদালতে মামলাও হয়েছিল। কিন্তু তারা বিশেষ ক্ষমতাবলে এ মামলাগুলোকে প্রত্যাহার করে নিয়েছিল।

 

শনিবার (২৬শে অক্টোবর)  বিকেল সাড়ে ৪টায় নগরীর নিতাইগনঞ্জ চত্তরে নারায়ণগঞ্জ সাংগঠনিক থানা দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত  ২৮শে অক্টোবর ২০০৬ সালে লগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রসীদের নৃশংস ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।

তিনি  আরও বলেন, আজ নতুন করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বলতে চাই অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, নয়ত জনগণ আইন হাতে তুলে নেবে। ২৮শে অক্টোবরের ঘটনা,  সাধারণ কোন ঘটনা নয়। বাংলাদেশ রাষ্ট্র কে  ব্যর্থ করতে এই ষড়যন্ত্র হয়েছে। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮শে অক্টোবরের বিচারও হবে। আওয়ামী লীগের অনেকে অন্যান্য দলের মাধ্যমে রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমি বলতে চাই কোন খুনী রাজনীতিবিদ হতে পারে না। নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজি যারা করবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নয়ত জনগণ তাদের হাত ভেঙে দেবে। দেশপ্রেমিক সকল দলের প্রতি আহ্বান। দলের চেয়ে বড় আমাদের আদর্শ আমরা বাংলাদেশী। জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে এই দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিলো। বাংলাদেশ জামায়েত ইসলামী আল্লাহর দিন কে প্রতিষ্ঠা করতে চায় এবং স্বৈরাচার মুক্ত একটি দেশ ঘঠনের জন্য কাজ করেছে।  এসময় নারায়ণগঞ্জ  সাংগঠনিক দক্ষিণ থানা আমির ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খলিলুর রহমান টিটু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদের সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102