সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

বন্দরে কুশিয়ারায় নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ 🪪

বন্দরে নিখোঁজের তিন দিন পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) বন্দর ইউনিয়নের তিনগাঁও কুশিয়ারার বালুরমাঠ এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সেলিনা আক্তার (৫৫), তিনি তিনগাঁও এলাকার রবিউল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘ ১৪ বছর যাবৎ প্রবাসে ছিলেন সেলিনা আক্তার। গত ৩ অক্টোবর রাতে নবীগঞ্জ রেললাইনের বাড়ি থেকে বের হন সেলিনা আক্তার। পরদিন ৪ অক্টোবর সকাল থেকে মুঠোফোনে পাওয়া যায় নি তাকে, এতে তার সন্তনরা কুশিয়ারার নতুন বাড়িতে যান। সেখানে গিয়ে বাড়ির মেইন গেটে তালা দেখলে তারা চলে যান। অনেক জায়গায় খুজোঁখুজির পর ৬ অক্টোবর (রবিবার) আবার, কুশিয়ারায় নতুন বাড়িতে আসে সন্তানরা। এসময় স্বজনরা দেয়ালের উপর উকি দিয়ে দেখে ভিতরে দরজা খোলা। পরবর্তীতে সকলে তালা ভেঙে ভিতরে গেলে সেলিনা আক্তারের লাশ পাওয়া যায়। এরপরই তারা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে খবর দেয়।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশে পচন ধরে যাওয়ায়, দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা হয়েছে।

তিনি আরও বলেন, ঘরের ভিতরে অগ্নিকান্ড ঘটার কিছু চিহ্ন পাওয়া গেছে। এ অগ্নিকান্ড কোন দুর্ঘটনা, নাকি কৃত্রিমভাবে কেউ ঘটিয়েছে তার বের করতে তদন্ত চলছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102