বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

পূজা উদযাপন পরিষদ এর সাথে ফতুল্লা থানা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১৪ 🪪

সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবমুখর নির্বিঘ্নে করতে পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী,ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহআলম পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান।

আরো উপস্থিত ছিলেন দাপা ঝৃষি বাড়ী পুজামন্ডপের প্রাণ কৃষ্ণ দাস, সদস্য কাশিনাথ দাস, প্রদীপ চন্দ্র দাস, লালপুর শ্রী কালি মন্দির পূজামন্ডপের সভাপতি নিল রতন দাস, সাধারন সম্পাদক অর্জূন দাস,পরিমল চন্দ্র, সম্ভু নাথ প্রমূখ।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী এ সময় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের এলাকায় যে কয়টি পূজামন্ডপ রয়েছে সে সকল পুজা মন্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে সহায়তার জন্য প্রস্তত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সবাই এদেশের নাগরিক। সবাই আমরা একই আলো বাতাসে বসবাস করি। যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালঘু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে। ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনাদের পাশে সব সময় যে কোন পরিস্থিতিতে পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102