সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক সেই সময়ে বহাল তবিয়তে আওয়ামীলীগ চেয়ারম্যান জাকির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ 🪪

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের পদত্যাগ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মিলন মেহেদী, আলীটেক ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ হোসেন, তোফাজ্জল হোসেন, আক্তার হোসেন, আলীরটেক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশা প্রধান, হাসান মাহমুদ ইকবাল, সেলিম প্রধান, ভাওয়াল রিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্কুর, যুবদল নেতা দয়াল রিপন প্রমুখ।

আক্তার হোসেন বলেন, নৌকার চেয়ারম্যান জাকির হোসেন কিছু অসাধু বিএনপির নেতাকর্মীকের নিয়ে, তৃণমুল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের নামে হত্যাসহ বিভিন্ন গুরুতর মামলা দিয়ে যাচ্ছে। আজ আমাদের আলীরটেকের বিএনপির নেতাকর্মীরা ভয়ের মধ্যে আছে এবং তারা সকলের সাহায্য চাচ্ছে। আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়ামী লগের সাথে সম্পৃক্ত। সে কিছু অর্থলোভী মানুষকে বিএনপি বানিয়ে বিভিন্ন নাটক সাজাচ্ছে। সারা দেশের যখন সব চেযারম্যান পালাতক, সেই সময়ে সে বহাল তবিয়তে আমাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। আমরা অতি দ্রুত এর বিচার চাই এবং জাকির চেয়ারম্যানের পদত্যাগ চাই। পাশাপাশি বিএনপির দালালদেরও পদত্যাগ চাই।

হাসান মাহমুদ ইকবাল বলেন, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের দোষররা আমার এবং আলীরটেক বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমরা এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আমরা আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমরা তার অপসারণ চাই। তার বদলে আলীরটেক ইউনিয়নের প্রশাসক নিয়োগের জোর দাবি জানাচ্ছি।

যুবদল নেতা দয়াল রিপন বলেন, যতবর ক্ষমতাধর হোক না কেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বুর রহমানের অপসারণ নিশ্চিত হতেই হবে। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা সবাই এক সাথে থাকলে ওই আওয়ামী লীগের দালালরা আমাদের কিচ্ছু করতে পারবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102