শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

সিদ্ধিরগঞ্জে সোনালী ব্যাংকের উপশাখা উদ্বোধন করলেন কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬৯ 🪪

শরিয়াহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের গোদনাইল শাখার অধীনে সিদ্ধিরগঞ্জ উপ শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এস এম টাওয়ারের ২য় তলায় এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোনালী ব্যাংকের ডিজিএম তানজিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাররিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংকের এজিএম গাজী মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ উপশাখার ম্যানেজার ও উপশাখার কর্মকর্তা কর্মচারীসহ মার্কেটের ব্যাবসায়ী ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মাদ সাররিল বলেন, সোনালী ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে সবকটি আর্থিক সূচকে ভালো অবস্থান অর্জনে সক্ষম হয়েছে। এ ব্যাংক আমাদের দেশের ঐতিহ্য তাই তিনি সবাইকে সোনালী ব্যাংক সিদ্ধিগঞ্জ শাখায় ব্যাংকিং সেবা করার জন্য অনুরোধ করেন। কাউন্সিলর সাদরিল একাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু করেন।
সিদ্ধিরগঞ্জ উপ শাখা উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাকের্ট মসজিদের খতিব মাওলানা মুফতি শাহাদাৎ হোসাইন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102