সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

না’গঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৪১ 🪪
না’গঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর আইন কলেজ সংলগ্ন হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতি সভায় মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন- মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ  ম৯্রহানগর বিএনপি’র পক্ষ হতে বিভিন্ন অনুষ্ঠান সূচী নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বর্তমান তত্বাবধায়ক সরকার থাকাকালীণ কিভাবে দলের ভাবমূর্তি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই ব্যাপারেও উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়। এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, ফতেহ রেজা রিপন, এড. রফিক আহমেদ, মনির খান, আনোয়ার হোসেন আনু, সদস্য ডাঃ মুজিবুর রহমান, বরকত উল্লাহ বুলু, ফারুক আহমেদ রিপন, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহীন আহমেদ, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি নেতা হারুন শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নাসিক ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান সুমন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102